নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - অসুস্থ সন্তানের ওষুধ আনতে গিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো থেকে পড়ে মৃত্যু যুবকের। ওই ব্যক্তির নাম সঞ্জয় ঘোষ(৩৪)। বাড়ি ইন্দাসের ভগবতীপুর এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রামে যোগাযোগ ব্যবস্থার একমাত্র পথের মাঝেই রয়েছে শালী নদী। দীর্ঘদিন ধরে পাকা সেতু নির্মাণের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। ফলে গ্রামবাসীদের ভরসা বিপজ্জনক অস্থায়ী কাঠামো। শুক্রবার রাতে সঞ্জয় ঘোষ বাইক নিয়ে রসুলপুর বাজারে ওষুধ কিনে ফেরার সময় ওই সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩৫ ফুট নিচে নদীগর্ভে পড়ে যান। পরে জেলেরা দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেন।

ঘটনাপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ ঘোষ জানান, 'আমরা খবর পেয়ে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। শিশির জমে বাঁশ পিচ্ছিল হয়ে যাওয়াতেই এমন বিপর্যয়। কংক্রিটের ব্রিজ থাকলে আজ এই মৃত্যু ঘটত না। আগেও বহুবার অনেকে পড়ে গিয়ে হাত, পা ভেঙেছে। বহুবার স্থায়ী কাঠামোর আবেদন করেও, কোন কাজ হয়নি। গ্রামবাসীদের শুধুমাত্র একটাই দাবি - পাকা সেতুর, যাতে ভবিষ্যতে এরকম পরিণতি কারো না হয়'।
স্থানীয় অধিবাসী তারাপদ ঘোষ জানান, 'বর্ষাকাল এলেই সাঁকো ভেঙে যায়। তখন পাঁচ-ছয় মাস নৌকাই ভরসা। পড়াশোনা, চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে এই পথই একমাত্র অবলম্বন। বহুবার আবেদন করেও একটা পাকা ব্রিজ গড়ে ওঠেনি। ভোট এলেই নেতাদের দেখা মেলে, তারপর আর কেউ খোঁজ নেয় না। বহুবার আশ্বাস পাওয়ার পরেও, বাস্তবে কিছুই বদলায়নি'।
অন্য বাসিন্দা তুলসী বাগদি জানান, 'রোজগারের তাগিদে প্রতিদিনই এই পথ পেরিয়ে কাজে যেতে হয়। নিজেদের জমিজমা নেই, অন্যের জমিতে শ্রম দিয়েই সংসার চলে। যাতায়াত ব্যবস্থার দুরাবস্থায় সময়মতো কাজে পৌঁছতে পারি না। একদিন অনুপস্থিত থাকলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। স্থায়ী সেতু ছাড়া ছেলেমেয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের