নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সকালের স্কুলযাত্রা মুহূর্তেই পরিণত হল মৃত্যুমিছিলে। বহরমপুরের অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পড়ুয়ার। গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন শিশু। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি স্কুল ভ্যানে করে একদল খুদে পড়ুয়া স্কুলে যাচ্ছিল। সেই সময় রেলগেটটি খোলা ছিল। ভ্যানটি রেললাইনে উঠতেই আচমকা একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় স্কুল ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ পড়ুয়ার । আহত শিশুদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর তৎক্ষণাৎ পৌঁছায় পুলিশ সহ রেল কর্তৃপক্ষ। কীভাবে রেলগেট খোলা অবস্থায় এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের