নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বাড়তে থাকা আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, SIR শুরুর পর থেকে ইতিমধ্যেই ২৮ জনের মৃত্যু হয়েছে, যা নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত সিদ্ধান্তের’ ফল।
অক্টোবরের শেষ দিকে নির্বাচন কমিশন বাংলায় SIR চালুর কথা ঘোষণা করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা পরিবারের কারও নাম রয়েছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ ভিন্ন। এই SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশছাড়া হওয়ার ভয়ে একাধিক মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে।
এই নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে। আজ আরও একজন বিএলওকে হারালাম। কর্মীদের ওপর কমিশনের চাপ অসহনীয় হয়ে উঠেছে।' তিনি আরও দাবি করেন, যে কাজ করতে আগে তিন বছর সময় লাগত, রাজনৈতিক কারণে এবার তা মাত্র দু মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার SIR কাজের চাপে আরও এক BLO র মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মালবাজারে মহিলা BLO র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, SIR এর চাপই তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের