নিউজ ডেস্ক , দিল্লি - ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার দাবিতে সরব হলেন দুই দেশের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠালেন তাঁরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ফের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যায়। সীমান্তে পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। সেই ঘটনার এক বছর পরই সম্পর্কের বরফ গলানোর আবেদন জানিয়ে সামনে এল এই উদ্যোগ।
এই খোলা চিঠিতে মোট ১১৭ জন বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে ৬১ জন ভারতীয়। বাকিরা পাকিস্তানের নাগরিক। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা দূর করার আবেদন জানানো হয়েছে চিঠিতে। স্বাক্ষরকারীদের মতে, এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বিশেষ করে তরুণ-তরুণীরা শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন, নিরাপদ ভবিষ্যতের অনেক সুযোগ হারাচ্ছেন।
চিঠিতে দুই সরকারের কাছে একাধিক প্রস্তাবও রাখা হয়েছে। নয়াদিল্লি ও ইসলামাবাদে ফের হাই কমিশনার নিয়োগের আহ্বান জানানো হয়েছে। স্বাভাবিক ভিসা পরিষেবা চালু করার দাবিও তোলা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক উড়ানের জন্য আকাশসীমা খুলে দেওয়ার আবেদন করা হয়েছে। দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ করার কথাও বলা হয়েছে।
এছাড়া আটারি-ওয়াঘা স্থলসীমান্ত ফের চালু করার দাবি জানানো হয়েছে। বাণিজ্য ও যাত্রী চলাচল স্বাভাবিক করার উপর জোর দিয়েছেন স্বাক্ষরকারীরা। শ্রীনগর-মুজাফফরাবাদ বাস পরিষেবা পুনরায় শুরু করার আহ্বানও জানানো হয়েছে। সীমান্ত পেরিয়ে যোগাযোগ বাড়ানোর অন্যান্য উদ্যোগ ফিরিয়ে আনার দাবিও রয়েছে চিঠিতে।
স্বাক্ষরকারীদের বক্তব্য, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে সবচেয়ে বেশি লাভবান হবেন সাধারণ মানুষ। অর্থনীতি ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হবে। শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়ও বাড়বে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাঁদের মত।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের