নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বিশ্বের দরবারে জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান। অপারেশন সিঁদুরে ক্ষতবিক্ষত হয়েছিল ভাওয়ালপুর। তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের সেরা উদাহরণ হল অপারেশন সিঁদুর। মঙ্গলবার ভারতীয় সেনার তিন বাহিনীর (জল, স্থল এবং নৌসেনা) ভূয়সী প্রশংসা করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
এদিন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, “এই অভিযানে ছিল তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের সেরা উদাহরণ। তিন বাহিনীকেই সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার। অপারেশন সিঁদুরে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা কোনও রকম ত্রুটি বাস্তবায়িত করা হয়েছিল। এই অভিযানটি ৭ মে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ছিল মাত্র ২২ মিনিটের। তবে তা ১০ মে পর্যন্ত স্থায়ী ছিল। মোট ৮৮ ঘণ্টা।“
সেনাপ্রধান আরও বলেন, “গত বছর অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যদি পাকিস্তান কোনও রকম ভুল পদক্ষেপ করত, তাহলে আমাদের সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণকামড় বসাতে প্রস্তুত ছিল।“
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের