নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে জমে উঠল রাজনৈতিক লড়াই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। রবিবার একসঙ্গে প্রচারের ময়দানে নামলেন সিপিএম, তৃণমূল ও বিজেপি প্রার্থী। জনসংযোগের পাশাপাশি একে অপরকে কটাক্ষ করতেও দেখা গেল প্রার্থীদের। প্রচারের ময়দানে নেমে জয়ের আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।
রবিবার সকালে ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মাধবনিবাস এলাকায় খোল-করতাল নিয়ে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারের সময় স্থানীয় মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে। এমনকি নিজেই ঢোল বাজিয়ে প্রচারে অংশ নেন তিনি। প্রচারে বেরিয়ে রাজ চক্রবর্তী বলেন, ' প্রথম ২০২১ সালে যখন প্রচার শুরু করি, তখন ব্যারাকপুরে এই ১ নম্বর ওয়ার্ড থেকেই। এখানকার মানুষ আমাকে খুবই ভালবাসে। এখানে কাজের নিরিখে যদি দেখা যায় তাহলে কিন্তু প্রচুর কাজ হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মানুষের জন্য করেছে, তা আমরা বাস্তবায়িত করেছি।'
অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তালপুকুর বাজার এলাকায় প্রচার শুরু করেন। বাজারে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন তিনি। প্রচারের ময়দান থেকে কৌস্তভ বাগচীর গলায় শোনা যায় আত্মবিশ্বাসের সুর।
তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দিয়ে কৌস্তভ বাগচী বলেন, ' অভুতপূর্ব সাড়া পেয়েছি। সবার একটাই কথা আমরা এলাকার ছেলেকে চাই। আমি তো এই এলাকাতেই বেড়ে উঠেছি ছোট থেকে। কথা দিচ্ছি ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীকে হারাব। বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের