নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজ্যের পালাবদলের পর থেকে বিভিন্ন সরকারি দফতরে নথি সংরক্ষণ ও পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে সরব হয়েছে নতুন সরকার। সেই আবহেই অনুব্রত মন্ডলের খাসতালুক বীরভূমের বোলপুরে ঘটে গেল বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এসডিও অফিস চত্বরে অবস্থিত আরটিও দফতরে গভীর রাতে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বহু গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ আরটিও অফিস থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করে তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অফিসের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে ত্রুটি বা বিস্ফোরণের জেরেই আগুনের সূত্রপাত। আগুনের তাপ ও ধোঁয়ায় অফিসের ভিতরে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। যদিও অফিস বন্ধ থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্ত মান্না। তিনি দমকল ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।
প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও কী পরিমাণ সরকারি নথি ও গুরুত্বপূর্ণ তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নথিপত্র নষ্ট হওয়ার ফলে প্রশাসনিক কাজে কোনও প্রভাব পড়বে কিনা তাও পর্যালোচনা করা হচ্ছে। সরকারি দফতরের মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের রিপোর্ট সামনে এলে পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের