নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে SIR প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহে মতুয়া সম্প্রদায়ের আন্দোলনস্থল ঠাকুরনগরে ঘটল মর্মান্তিক ঘটনা। SIR-এর বিরোধিতায় অনশন করছিলেন নিতাই মণ্ডল, আর সেই চিন্তায় হার্ট অ্যাটাকে মৃত্যু হল তার ভাই প্রফুল্ল মণ্ডলের। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঠাকুর বাড়িতে।
সূত্রের খবর, SIR এর বিরোধিতায় গত পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। রবিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী নিতাই মণ্ডল। বুকে ব্যথা এবং ডিহাইড্রেশনের সমস্যায় তাকে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে। এই অবস্থায় দাদার পরিস্থিতি সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভাই প্রফুল্লের। অনশনকারী মঞ্চে এখনও পর্যন্ত মোট ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে সার্বিক চিকিৎসা করা হচ্ছে।
মতুয়া সঙ্ঘাধিপতি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে বলেন, 'মানুষ মারা যাচ্ছে, মতুয়ারা অনশন করছে তাতে নির্বাচন কমিশনের কোনও হেলদোল নেই। শান্তনু ঠাকুর এবং কেন্দ্র সরকার মতুয়াদের নিঃশেষ করতে চাইছে, সেটাই কার্যকর করছে কমিশন।' সোমবার থেকে তিনিও এই অনশনে যোগদান করবেন বলে জানা গেছে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের