নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের রাজ্যকে তুলোধোনা শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়েছে, নতুন নিয়োগ মামলায় নতুন করে কোনও ছাড় বা বিশেষ সুবিধা দেওয়া হবে না। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।
সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যকে তীব্র ভৎর্সনা সুপ্রিম কোর্টের। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধ স্পষ্টভাবে জানিয়ে দেন, বিশেষভাবে সক্ষম একজন শিক্ষক ও অবসরের বয়স পার হওয়া একজন শিক্ষকের বিশেষ ছাড়ের আবেদন খারিজ করেছে আদালত। বেঞ্চ জানিয়েছে,' এই বিষয়ে আগেই যা বলা হয়েছে, তাই যথেষ্ট। নতুন করে কোনও নির্দেশ দেওয়া হবে না।'
শীর্ষ আদালত আরও বলেন, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিলের পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা মেনে হবে। এদিন, বিচারপতিরা রাজ্যের পদক্ষেপকে তীব্র সমালোচনা করেন। বিচারপতিরা জানান, 'অযোগ্য প্রার্থীদের হয়ে আপনারা আবার হাইকোর্টে সওয়াল করতে যান কি করে? এতগুলো জীবন নষ্ট করার পরেও আপনারা অযোগ্য প্রার্থীদের স্মাগল করার চেষ্টা করছেন।' রাজ্যের আইনজীবীকে হাই কোর্টের রায়ের কপি জমা দিতে বলা হয়, যাতে ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের