6979ad1ae6229_WhatsApp Image 2026-01-28 at 11.59.15 AM
জানুয়ারী ২৮, ২০২৬ দুপুর ১২:০১ IST

“অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে মর্মাহত”, শোকজ্ঞাপন মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বুধবার সাতসকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রাইভেট বিমান। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। এ এক বিরাট ক্ষতি। এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন।“ অজিত পওয়ারের কাকা শরদ পাওয়ার এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা।

উল্লেখ্য, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। বুধবার বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের প্রচার ছিল তাঁর। সেই জন্য এদিন সকালে মুম্বই থেকে নিজের প্রাইভেট বিমানে করে বারামতির উদ্দেশ্যে রওনা দেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী।

ল্যান্ডিংয়ের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানে। তখনই জরুরি অবতরণ করার চেষ্টা করেন পাইলট। কিন্তু সকাল পৌনে ৯ টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিত পওয়ার সহ ৫ জনকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

অজিত পওয়ার সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। রাজনৈতিক জীবন বারামতি থেকেই শুরু করেছিলেন অজিত পওয়ার। আর শেষ হল সেই বারামতিতেই। সাংসদ, বিধায়ক সমস্ত পদ তিনি পেয়েছেন বারামতি থেকে। বারামতির আসন থেকে জিতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে বসেছিলেন অজিত পওয়ার।

আরও পড়ুন

রাস্তায় থুতু ফেলা থেকে বেআইনি পার্কিং , শহর পরিচ্ছন্ন রাখতে জরিমানার পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে

সেপ্টেম্বরের প্রথম দিনেই LPG এর দামে বদল ! রান্নার গ্যাস কিনতে মাথায় হাত ক্রেতাদের
সেপ্টেম্বর ০১, ২০২৬

মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস

দুধের দাম বাড়ানোর দাবি , ৮০ টাকা লিটার গোরুর দুধ! মহিষের দুধ ১০০
সেপ্টেম্বর ০১, ২০২৬

৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোয় বড় বদল ! তিন লাইনে কমছে ট্রেনের সংখ্যা
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় উপহার , বোনাসে ৩ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেপ্টেম্বর ০১, ২০২৬

পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা

খড়্গপুর IIT-তে ফের মৃত্যুর ছায়া! এবার জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাণ গেল পড়ুয়ার
সেপ্টেম্বর ০১, ২০২৬

হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের

বিয়ের উপহার দিতে বুকেই বন্ধুর স্ত্রীর ছবি ! কাণ্ড দেখে হতবাক নবদম্পতি
সেপ্টেম্বর ০১, ২০২৬

আবেগ না কি অন্য কোনও কারণ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফোনে ব্যস্ত চালক , বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৮ বছরের শিশু
সেপ্টেম্বর ০১, ২০২৬

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

ঝুট কি গুঞ্জ ছড়ানো রাহুলকে খোঁচা মোদির! ৭.৮% জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস প্রধানমন্ত্রীর
সেপ্টেম্বর ০১, ২০২৬

৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

দিল্লিতে ফের নির্ভয়ার ছায়া! ৪৭ কিমি পথ চলন্ত স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২
সেপ্টেম্বর ০১, ২০২৬

বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের