নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাতসকালে উদ্ধার হল তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের মৃতদেহ। শনিবার সকালে নিজের ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুর প্রতিনিধি তৃণমূল নেত্রী অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।
দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সঞ্জয়। পুরসভায় কাউন্সিলর পদ থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব পাওয়ার ক্ষেত্রেও দেবরাজ চক্রবর্তীর বড় ভূমিকা ছিল বলে তৃণমূলের অন্দরে আলোচনা রয়েছে। সমাজমাধ্যমেও দীর্ঘদিন ধরে অদিতি মুন্সির সমর্থনে প্রচার চালিয়েছেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই মানসিক চাপে ছিলেন বলে দাবি স্থানীয়দের একাংশের। শনিবার সকালে পরিবারের সদস্যরা প্রথম তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে প্রাণহানি, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলেই জানা গেছে। অন্যদিকে, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা বাড়তেই ফের আলোচনায় উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। এর আগেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
সুজিত বসুর সঙ্গেও যোগাযোগ ছিল সঞ্জয়ের। আবার অন্য একটি মামলায় অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের আগে বিপুল পরিমাণ সম্পত্তি আত্মীয় ও পরিচিতদের নামে সরিয়ে ফেলা হয়েছে। যদিও আদালত জানিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত তাদের গ্রেফতার করা যাবে না। এই আবহেই সঞ্জয় দাসের রহস্যমৃত্যু ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এ বিষয়ে জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, 'একটি লিখিত ডায়েরি জমা পড়েছে। মৃত্যুর আসল কারণ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের সব দিক খোলা রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি প্রশাসনের কাছে পরিষ্কার হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের