নিজস্ব প্রতিনিধি , তেহরান - ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে রাজি না হলে এবার আরও ভয়ঙ্কর মারণ হামলা হতে পারে ইরানে। এরই মাঝে যুদ্ধবিরতির সবুজ সংকেত। মধ্যস্থতাকারীদের সঙ্গে এখন ইরান আমেরিকার বৈঠক চলছে। যেখানে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ৪৫ দিনের জন্য সংঘর্ষ বিরতির প্রস্তাব জানানো হয়েছে পাকিস্তান , তুরস্ক , মিশরের তরফে। ওই সময়ের মধ্যে পাকাপাকিভাবে যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হবে ইরান - আমেরিকার মধ্যে। ট্রাম্পের হুমকির পর ভয়ানক কিছুর আশঙ্কা করেই মধ্যস্থতাকারী দেশগুলির তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে।
এবার বিষয় হল , ট্রাম্পের ডেডলাইন শেষ হতে ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। এমতাবস্থায় কি যুদ্ধবিরতিতে রাজি হবে দুই পক্ষ? হামলার ঘোষণার পরও আমেরিকার তরফে ইরানকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একটি প্রস্তাবেও রাজি হয়নি ইরান। কারণ , হরমুজ হোক বা ক্ষেপণাস্ত্র হামলা বরাবর নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে ইরান। এমনকি ট্রাম্পের হুমকির পর পশ্চিম এশিয়াতে নারকীয় হামলা চালানো হবে বলে ইরানের তরফে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। তবে রবিবার রাতে ট্রাম্প জানিয়েছেন , আলোচনা ঠিক দিকেই এগোচ্ছে।
উল্লেখ্য , ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন , "প্রণালী খুলে দে......পাগল। নাহলে নরক বানিয়ে দেব। আল্লাহকে ডাক।" এরপর দেরি না করে সময়সীমাও মনে করিয়ে দেন। সোশাল মিডিয়ায় ট্রাম্প জানান, মঙ্গলবার রাত আটটায় হামলা হবে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ। পাল্টা ইরানও ট্রাম্পকে নির্বোধ বলে নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের