নিজস্ব প্রতিনিধি , হুগলী - নামের সঙ্গে মিলে গেল সরকারি প্রকল্পের নাম। চুঁচুড়ার বড়বাজারের বাসিন্দা অন্নপূর্ণা কাহার পেলেন অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা। দীর্ঘ অপেক্ষার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেই খুশি প্রৌঢ়া। তাকে এই সহায়তা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
চুঁচুড়া বড়বাজারে এক কামরার ভাড়া ঘরে একাই থাকেন অন্নপূর্ণা কাহার। পরিচারিকার কাজ করে কোনওরকমে সংসার চালান তিনি। ঘরের টালির চাল দিয়ে বৃষ্টির জল পড়ে। কোনওরকমে ত্রিপল দিয়ে সেই জল আটকানোর চেষ্টা করেন প্রৌঢ়া। প্রায় ৬ মাস আগে মায়ের মৃত্যু হয়। তারপর থেকেই একা অন্নপূর্ণা। বাড়ি বাড়ি কাজ করে যা আয় হয়, তার একটা বড় অংশ চলে যায় ওষুধ, গ্যাস, বিদ্যুতের বিল মেটাতে। ফলে মাসের শেষে হাতে প্রায় কিছুই থাকে না।

রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন তিনি। প্রথম দফায় তার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় হতাশ হয়েছিলেন অন্নপূর্ণা। আশপাশের অনেকের অ্যাকাউন্টে টাকা এলেও তার টাকা না আসায় প্রতিবেশীরাও চিন্তায় ছিলেন। অবশেষে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পান অন্নপূর্ণা কাহার। টাকা পাওয়ার পর চোখে জল নিয়ে শুধু বলেন, 'খুব দরকার ছিল'।
স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অন্নপূর্ণার আর্থিক সাহায্যের খুব প্রয়োজন ছিল। তিনি প্রকল্পের সুবিধা পাওয়ায় আমরা খুশি। অন্নপূর্ণার মতো আরও দরিদ্র মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেইদিকে যথোপযুক্ত খেয়াল রাখা হবে '।
বিজেপি নেতা সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ' অন্নপূর্ণার মতো আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের জন্যই এই প্রকল্প গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিচারিকার কাজ করা কঠিন হয়ে পড়লে এই আর্থিক সহায়তা তাদের অনেকটাই সাহায্য করবে'।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের