নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একাধিকবার বিলম্বের পর অবশেষে আদালতের নির্দেশ মান্য করল জেলা পুলিশ। বেলডাঙা মামলায় ধৃত ৭ অভিযুক্তকে ভোরেই বহরমপুর জেল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় কলকাতার NIA আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারই তাদের স্বশরীরে পেশ করার নির্দেশ ছিল বিচারকের।
বেলডাঙা মামলায় ধৃতদের কলকাতায় আনার নির্দেশ দিয়েছিলেন NIA আদালতের বিচারক সুকুমার রায়। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ভোরে বহরমপুর সংশোধনাগার থেকে কড়া পুলিশি প্রহরায় অভিযুক্তদের নিয়ে রওনা দেয় মুর্শিদাবাদ জেলা পুলিশ। এর আগে পর্যাপ্ত পুলিশবাহিনী না থাকার কারণ দেখিয়ে তিনবার আদালতের নির্দেশ কার্যকর করা যায়নি বলে অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটে আদালতের কড়া মনোভাবের পর এদিন আর কোনও ঝুঁকি নেয়নি জেলা পুলিশ। বিশেষ এসকর্টের ব্যবস্থা করে অভিযুক্তদের কলকাতায় আনা হয়।
বৃহস্পতিবারই তাদের NIA আদালতে স্বশরীরে পেশ করা হবে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার স্বার্থেই অভিযুক্তদের সরাসরি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। বারবার বিলম্বের পর অবশেষে আদালতের নির্দেশ কার্যকর হওয়ায় আইনি প্রক্রিয়া নতুন গতি পেল।
প্রসঙ্গত, বছরের শুরুতে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠে বেলডাঙা এলাকা। দফায় দফায় রেল ও সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। এই ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হয়। এর আগে তিন বার অভিযুক্তদের সশরীর আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন NIA কোর্টের বিচারক। কিন্তু নিরাপত্তার কারণে জেলা পুলিশ এসকর্টে সাহায্য করছে না বলে অভিযোগ করেছিল NIA। এরপরেই NIA বিশেষ আদালত ২৬ শে ফেব্রুয়ারির মধ্যে তাদের আদালতে পেশ করার নির্দেশ দেয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের