নিজস্ব প্রতিনিধি , বেইজিং - জল্পনাই সত্যি হতে চলেছে। থামতে চলেছে পাকিস্তান - আফগানিস্তান সংঘাত। অবশেষে মধ্যস্থতায় এগিয়ে এল চীন। সেই দেশেই যুদ্ধবিরতি কার্যকর করতে বিশেষ বৈঠকে বসছে আফগানিস্তান - পাকিস্তান। বৃহস্পতিবার থেকেই চীনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে শুরু হয়েছে কূটনৈতিক স্তরের সেই বৈঠক।
সূত্রের খবর , বেশ কয়েকদিন ধরেই এই যুদ্ধের মধ্যস্থতায় আসতে চাইছিল চীন। চলতি সপ্তাহের শুরুর দিকে পাক বিদেশমন্ত্রী ইশাক দার চিন সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথাও বলেছেন। এরপরই যৌথ আলোচনার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অর্থাৎ , ডুরান্ড লাইনে এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত এক বছরে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত আরও তীব্র হয়েছে। গত ২১ শে ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গরহর-সহ পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। যেই হামলায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। এরপর কাবুলের হাসপাতালেও নৃশংস হামলা চালানো হয়। যেখানে প্রাণ হারিয়েছিলেন ৪০০-এর বেশি মানুষ। নিহত হয়েছিলেন কমপক্ষে ২৫০। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল , হাসপাতালে হামলা নয় সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল তারা। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত।
গত ২৬ শে ফেব্রুয়ারি থেকে স্থল ও আকাশপথে ডুরান্ড লাইনের ওপারে নতুন করে হামলা শুরু করেছে পাক বাহিনী। সেই অভিযানের নাম ‘অপারেশন গজব লিল হক'। ২৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডুরান্ড লাইনের অন্তত ৫৩ টি স্থানে এখনও পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পাক যুদ্ধবিমানের হামলায় শুধু আফগানিস্তানের একাধিক হাসপাতাল নয় ধ্বংস হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। তবুও বারবার এই হামলার দায় অস্বীকার করে পাক সরকারের তরফে দাবি করা হয়েছে , সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্যই হামলা চালানো হয়েছিল।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের