নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে ইন্দাস পুলিশের জালে আটক এক ডাম্পার চালক। ধৃত ব্যক্তির নাম শেখ কারিফুল হোসেন। বাড়ি বীরভূম জেলার সিউড়ি থানা অন্তর্গত এলাকায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সক্রিয় পাচারচক্রের মূল মাথা, চালকদের খোঁজে নেমেছে তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , বেশ কিছুদিন ধরেই দ্বারকেশ্বর নদী সংলগ্ন এলাকায় অবৈধ বালিকাটার অভিযোগ উঠছিল। সেই সূত্র ধরে ইন্দাস থানার পুলিশ গোপনে নজরদারি শুরু করে। রবিবার সন্ধ্যার দিকে সাম্রোঘাটের কাছে বালি বোঝাই ১৬ চাকার ডাম্পারটি দেখে সন্দেহ হয় ডিউটিরত অফিসারের। নথি চাইলে চালক কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়। পরদিন সোমবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ইন্দাস থানার এক দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, 'চালক সম্পূর্ণ জেনেশুনেই নথি ছাড়া এত বিপুল পরিমাণ বালি পরিবহন করছিল। দ্বারকেশ্বর থেকে বেআইনিভাবে বালি তুলে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল। আগাম সূত্রের ভিত্তিতে আমরা অভিযানে নেমেছিলাম। অবৈধ বালিপাচার আইনত দণ্ডনীয় অপরাধ, তাই কঠোর ব্যবস্থা নেওয়া হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের