নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাস্তাঘাটের বেহাল দশা যে কীভাবে জীবনের ঝুঁকি বাড়ায়, তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। প্রসব বেদনায় কাতর এক মহিলাকে গ্রাম থেকে হাসপাতালে পৌঁছনোর জন্য অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারেনি। শেষমেশ গ্রামবাসীরাই খাটিয়ায় তুলে নিয়ে গেলেন মা ও সদ্যজাতকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে।
সূত্রের খবর, মালদহের হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রলগড় গ্রামে ফের প্রকাশ্যে এল বেহাল রাস্তার সমস্যা। বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণায় কাতর হন গ্রামের বাসিন্দা অনিতা হাসদা। স্বামী সঞ্জীব সোরেন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু গ্রাম পর্যন্ত অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি। রাস্তায় বড় গর্ত, কাদা আর ভাঙাচোরা পথের জন্য গাড়ি ঢোকানোই সম্ভব হয়নি।অবশেষে গ্রামবাসীরা খাটিয়ায় করে অনিতাকে নিয়ে যান বর্ডার রোড পর্যন্ত। তার আগেই বাড়িতেই জন্ম নেয় পুত্রসন্তান। পরে মা ও নবজাতককে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনেই স্থিতিশীল আছেন বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে।
এমন ঘটনা এখানকার মানুষের কাছে নতুন নয়। কয়েক সপ্তাহ আগেও একই গ্রামে এক বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখনও রাস্তার অবস্থা নিয়ে অভিযোগ উঠেছিল, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এই ঘটনার পর শুক্রবার স্থানীয়রা লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। বিষয়টি ঘিরে শাসক দল ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা এখনও স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি, তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি সীমান্ত এলাকার দুরবস্থাকেই স্পষ্ট করে দিচ্ছে।
মালদহ জেলার এক গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনার প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “উত্তর খুঁজুন সাংসদের কাছে। যারা কেন্দ্রের টাকা আটকে সাধারণ মানুষকে হেনস্থা করছেন, গাদা গাদা ভোট নিয়ে বসে থাকেন অথচ ১০০ দিনের কাজের টাকা, এসআরডির টাকা বন্ধ করে রেখেছেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু ওই এলাকার অমীমাংসিত নেতা, তাঁর কাছে যান, জিজ্ঞেস করুন তিনি কী করছেন। ঘটনা অবশ্যই দুঃখজনক। পঞ্চায়েত থেকে আমরা যতটা সম্ভব দেখছি, তবে এটি পঞ্চায়েত সমিতি, বিধায়ক ও সাংসদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই তাঁদেরও এগিয়ে আসা উচিত।”

অন্যদিকে, উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, “আমি অবশ্যই সেখানে যাব এবং কীভাবে এই দুরবস্থা দূর করা যায়, তা নিয়ে জেলা শাসক ও পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলব। যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকুক, সমস্যা নেই। জনপ্রতিনিধিদের সহায়তায় সমাধানের চেষ্টা করব। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল।”

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের