নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নতুন রূপে সেজে উঠছে বক্রেশ্বর ধাম। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পরিকাঠামোগত পরিবর্তনে পর্যটনের সম্ভাবনাও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। কাজ সম্পন্ন হলে ভক্তদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলেই আশা প্রশাসনের।
স্থানীয় সূত্রে জানা গেছে , বক্রেশ্বর ধাম মূলত সিউড়ির কাছে অবস্থিত। এটি ৫১ শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবী সতির ভ্রু পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এখানে ১০টি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে, যা এখানকার মূল আকর্ষণ। সব মিলিয়ে এটি পশ্চিমবঙ্গের পরিচিত তীর্থস্থান ও পর্যটনকেন্দ্র।

সম্প্রতি এখানকার পরিকাঠামো উন্নয়ন করতে জোর দিয়েছে প্রশাসন। সেই লক্ষ্যেই ধামকে নতুন রূপে সুসজ্জিত করার কাজ চলছে। মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে গোটা চত্বরকে আধুনিকভাবে সাজানো হচ্ছে। এই পরিস্থিতিতেও মানুষের অগণিত ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই মনে করছেন, আগামী দিনে এটি জেলার অন্যতম পর্যটনকেন্দ্র হতে চলেছে।
এ প্রসঙ্গে এক পর্যটক জানান, 'এখানে আগে এসেছি। তবে এবার এসে পরিবর্তন স্পষ্ট চোখে পড়ছে। সবকিছু বেশি গোছানো ও পরিষ্কার মনে হচ্ছে। পরিবার নিয়ে অবশ্যই একদিন আসার ইচ্ছে রয়েছে। কাজ পুরো শেষ হলে বক্রেশ্বর আরও আকর্ষণীয় হয়ে উঠবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের