নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের নতুন সাংগঠনিক কমিটি ঘোষণার পর ফের ধাক্কা। পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন দলের প্রবীণ নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী। নতুন কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দিয়ে নতুন করে রাজ্য ও জেলা স্তরে কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই তালিকায় পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদে ফের দায়িত্ব দেওয়া হয় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। কিন্তু দায়িত্ব ঘোষণার পরই রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিঠি পাঠিয়ে পদ থেকে অব্যাহতি চান নরেন্দ্রনাথ চক্রবর্তী।
চিঠিতে তিনি জানান, ফেসবুকের মাধ্যমে নিজের দায়িত্বের কথা জানতে পেরেছেন। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব পালন করতে অসমর্থ বলে জানিয়েছেন। গত শনিবার রাজ্য সভানেত্রীর তরফে বিভিন্ন জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছিল। তার পরেই নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই সিদ্ধান্ত দলের অন্দরে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। যদিও তার চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করা হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের