নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রাক্কালে সাপ্লিমেন্টারি তালিকা থেকে শতাধিক মানুষের নাম বাদ পড়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হলেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে বামনহাট জুড়ে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। সবমিলিয়ে ভোটের মুখে এই ধরনের বিভ্রাট ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিধানসভা কেন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন দফতরের প্রকাশিত SIR তালিকা থেকে রাজ্যের লক্ষাধিক মানুষের নাম বাদ গিয়েছিল। এরপর বৈধ নাগরিকদের পুনরায় অন্তর্ভুক্ত করতে তৈরি করা হয় সাপ্লিমেন্টারি তালিকা। সেই তথ্য প্রকাশ্যে আসতেই দেখা যায় সংশ্লিষ্ট এলাকা থেকে ৭৬৭ জন ভোটারের নাম উধাও হয়ে গেছে। এই খবর সামনে আসতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক বাসিন্দাকে চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। তাঁদের আশঙ্কা, আসন্ন নির্বাচনে তাঁরা আদৌ বুথমুখী হতে পারবেন কিনা। ভুক্তভোগীদের বক্তব্য, এখন পর্যন্ত অসংখ্য ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকায় আটকে রাখা হয়েছে। এই বিশৃঙ্খলার জেরে উদ্বেগ ছড়িয়েছে গোটা অঞ্চলে।
এর প্রতিবাদে নারী-পুরুষ নির্বিশেষে সোমবার সকাল ১০টা নাগাদ বামনহাট হাসপাতাল সংলগ্ন দিনহাটা রাজ্য সড়কে নেমে টায়ার জ্বালিয়ে সরব হন বাসিন্দারা। বিক্ষোভকারীদের একাংশ জানান, অবিলম্বে নাম পুনরায় তালিকাভুক্ত না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। রাজপথে যানজট সৃষ্টি করে প্রতিবাদীরা সাফ জানিয়েছেন, অনৈতিকভাবে ভোটারদের ডিলিট করার এই প্রক্রিয়ার জবাব ব্যালটে দেওয়া হবে। এই অবস্থায় সাধারণ মানুষ ফের দীর্ঘ আইনি ভোগান্তিতে পড়ার সম্ভাবনা দেখছেন।
বিক্ষোভকারী এক ব্যক্তি জানান, 'নির্বাচন কমিশন অনৈতিকভাবে আমাদের নামগুলো তালিকা থেকে বাদ দিয়েছে। আমরা নিয়মিত ভোট দিয়ে আসছি, তা সত্ত্বেও আমাদের সরানো হলো কেন বুঝতে পারছি না। বিজেপির কথা মতো কমিশন এই ষড়যন্ত্র চালাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের নাম তোলা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের