নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে বুধবার উদ্বোধন হয় একাধিক স্বাস্থ প্রকল্প। এমনকি নারীদের সুরক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই প্রকল্প গুলোতে। কল্যাণী AIIMS কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয় এই প্রকল্প গুলি। এদিন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নিজে।
সূত্রের খবর , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে নদীয়ার কল্যাণী AIIMS কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে একগুচ্ছ স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করা হয় বুধবার। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এই বিশেষ দিনে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে জোর দিয়ে উদ্বোধন হয় নারীদের জন্য একাধিক বিশেষ প্রকল্প। যার মূল লক্ষ্য নারী সুরক্ষা সহ শারীরিক সুস্থতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। AIIMS কর্তৃপক্ষের তরফে জানানো হয় , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন দিশা আনতে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। বিশেষ করে নারীদের মানসিক সহ শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে একাধিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি শুরু করা হয়।
বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এপ্রসঙ্গে জানান , “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। এই বয়সেও তিনি একদিন বিশ্রাম নেন না। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। রাজ্য সরকার যদি কেন্দ্রকে সহযোগিতা করতো , তাহলে বহু কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে বাস্তবায়ন হতো। কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার তা রুখে দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে আমূল পরিবর্তন আসবে।”
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের