নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গভীর রাতে তৃণমূল ছাত্রনেতার বাসভবন লক্ষ্য করে চলল বোমাবাজি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নোয়াপাড়া বিধানসভা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। এই হামলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা শুভ রঞ্জন সিং তৃণমূলের ছাত্র পরিষদের এক যুব নেতা। ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তিনি ঘরছাড়া। বুধবার ভোররাত ৩টে নাগাদ তার বাড়ির একাংশ লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি শক্তিশালী বিস্ফোরক ছোঁড়ে। যার জেরে মুহূর্তের মধ্যেই এলাকা ধোঁয়ায় ভরে যায়। বোমা ফাটার বিকট শব্দে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার মুহূর্ত বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই পাশবিক কাণ্ড নিয়ে ইতিমধেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের দাবি, এর আগেও গত কয়েকবার ওই বাড়িতে ভাঙচুর ও আক্রমণের ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের এদিন বোমাবাজি মেলায় রাজনৈতিক আক্রোশের তত্ত্ব জোরালো হচ্ছে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবসতি এলাকার মাঝে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য হওয়াতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হচ্ছে।
শুভ রঞ্জনের বাবা দিলীপ সিং জানান, ‘আমার ছেলে তৃণমূল করে। সেই কারণেই ৪ তারিখের পর থেকে ৩ বার বাড়ি আক্রমণ করেছে। আজ ভোর হঠাৎ বোমের আওয়াজ আর ধোঁয়া দেখে চমকে উঠি। সিসিটিভি-তে দেখলাম দুটো ছেলে এই কাজ করেছে, কিন্তু চিনতে পারিনি। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে, আশা করছি আইন রক্ষকরা অপরাধীদের দ্রুত শনাক্ত করবেন’।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের