নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। আর ভোটের মুখে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে দিয়ে গুন্ডারাজ খতমের ডাক দিলেন তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আসন্ন বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। অপরদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দাঁড়াচ্ছে অর্জুন সিং। বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত মানিকতলা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলয় ঘোষ, রমেন দাস এবং চিফ ইলেকশন এজেন্ট প্রদীপ বসু-সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ' আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল সেই মতনই আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হলো। আজকের অনুষ্ঠানে একাধিক জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। ১ লা এপ্রিল দিনটি নোয়াপাড়া জেলা তৃণমূলের কাছে খুবই বেদনাদায়ক একটা দিন। আজকের দিনে আমাদের জেলার নেতা বিকাশ বসু মারা গিয়েছিলেন। তাই ওনাকে স্মরণে রেখেই এখানে আমাদের সমস্ত কার্যকলাপ সম্পন্ন হয়।'
তৃণমূল প্রার্থী আরও বলেন, ' আগামী দিনে আমরা গুন্ডারাজ শেষ করে নোয়াপাড়ায় কীভাবে শান্তিতে থাকা যায় সেই বার্তা নিয়েই প্রচার করবো। কেউ যদি মনে করে তার গুন্ডা বা চামচা দিয়ে মানুষকে ধমকে চমকে রাখবে তাহলে সেটা আর হবে না। কারণ আমরা এখানে গুন্ডারাজ চালানোর জন্য আসেনি। আমাদের একাধিক লোককে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। সেসব যথাযথ প্রমাণ আছে আমার কাছে সময় মতন সবাই জানতে পারবে।'
সাধারণ মানুষের উদ্দেশ্যে তৃণাঙ্কুর বলেন, ' আগামী ৫ টা বছর আপনাদের ঘরের ছেলে হিসেবে আমাকে সুযোগ দিন কাজ করার। আপনাদের সমস্ত বিপদে আপদে আমাকে এবং আমাদেরকে যাতে পাশে পান সেই চেষ্টাই আমরা করবো। আমি আমার তারুণ্যকে সামনে রেখে বলতে পারি কোনো পরিষেবায় কমতি হবে না।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের