নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের দিনে সেই চেনা ছবি রাজ্যে। শান্তিপূর্ণ ভোট সংগঠিত করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা গ্রহণ করলেও ভোটের দিনে সেই একই ছবি দেখা গেল রাজ্যের একাধিক জায়গায়। হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে তৈরি হল তীব্র উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি।
বৃহস্পতিবার সকালে নিজের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে ভোট দিয়ে বেরোনোর পর নওদা এলাকার ভোট পরিস্থিতি দেখতে যান হুমায়ুন কবীর। অভিযোগ, নওদার ১৭৩ ও ১৭৪ নম্বর বুথের কাছে পৌঁছতেই তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন একদল বিক্ষোভকারী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হুমায়ুন কবীর পালটা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, ঘটনার পূর্ণ তদন্ত দাবি করছেন তিনি।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের