নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ১০০ দিনের দোরগোড়ায় বাংলার শিল্প মানচিত্রে নতুন মাইলফলক। রুখাশুখা পুরুলিয়ার দীর্ঘ শিল্পখরা কাটিয়ে রঘুনাথপুরে শুরু হল ৪ হাজার কোটি টাকার মেগা শিল্প প্রকল্প। সোমবার দুরমুটে অমিত মেটালিকস লিমিটেডের ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের ১০০ দিনের সাফল্যের আবহে এই বিনিয়োগকে শিল্পসংস্থার তরফে গিফট হিসেবেই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী।
রঘুনাথপুরের শিল্পতালুকে সোমবার তৈরি হল নতুন সম্ভাবনার আবহ। অমিত মেটালিকস লিমিটেডের ৪ হাজার কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড প্রকল্পের ভূমিপুজো ঘিরে শিল্প মহলেও তৈরি হয়েছে প্রত্যাশা। সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার ঠিক আগেই এই প্রকল্পের সূচনাকে রাজ্যের শিল্পনীতির বড় সাফল্য হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শিল্পায়নের প্রসঙ্গেই এদিন পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপ, ট্রেড ইউনিয়নের রাজনীতি এবং জমি-জটের কারণে বাংলায় শিল্পের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, '৩৪ বছরে উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স ফেলে দিতে চাই।' পাশাপাশি জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। জমি নীতির ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের কাছ থেকে জমি নিয়ে ল্যান্ড ব্যাঙ্ক তৈরির উপর জোর দেবে সরকার। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত থাকবে, কিন্তু কৃষকদের জমি জোর করে কেড়ে নেওয়া হবে না এমন নীতির কথাই তুলে ধরেন তিনি। শিল্পবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে হরিয়ানা-সহ অন্য কয়েকটি রাজ্যের উদাহরণও দেন মুখ্যমন্ত্রী। শুধু নতুন প্রকল্প নয়, সরকারের প্রথম তিন মাসেই রাজ্যে শিল্পক্ষেত্রে পরিবর্তনের দাবি করেন শুভেন্দু।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের