নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - নির্বাচনী প্রচারের মাঝেই উত্তেজনা নন্দীগ্রামে। ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষণিকের জন্য মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে স্লোগানদাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতেই এলাকায় তৈরি হয় চাঞ্চল্য।
বুধবার নন্দীগ্রাম বিধানসভা এলাকার এক সংখ্যালঘু বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। সেই সময় উপস্থিত কয়েকজন তার উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তাতেই ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিজেপি নেতা। স্লোগান দেওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। ২১ সালের নির্বাচনের মতো করতে দেব না।'
একইসঙ্গে, শুভেন্দু অধিকারী আরও বলেন, ' আমাকে দেখে এই রকম করবেন না। সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিস থেকে সবাই সাহায্য পেয়েছে।' ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। পরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের