নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের প্রচারে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রবিবার প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তৈরি হল উত্তেজনা। তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় চোর স্লোগানকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
রবিবার সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল পবিত্র করের বাড়ির সামনে দিয়ে গেলে বিজেপি কর্মীদের একটি অংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পবিত্র করের বাড়ির সামনে আগেই পুলিশ মোতায়েন ছিল, পরে তা আরও বাড়ানো হয়।
যদিও মিছিল শেষ হওয়ার পর দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ' কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না। আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন। শালীনতা বজায় রেখে প্রচার চালান।' পবিত্র কর একসময় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। তবে সম্প্রতি নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন তিনি।
আসন্ন নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে পবিত্র করকেই নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়েছে। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার ফের নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে ভোটের আবহে ভবানীপুরের পাশাপশি নন্দীগ্রামেও রাজনৈতিক উত্তাপ চরমে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের