নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। এই ঘটনার জেরে চারজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হওয়া গাঁজাগুলি অন্য একটি ভ্যানের মাধ্যমে পাচার করার চেষ্টা করছিল। ঘটনাটি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
স্থানীয় সূত্রের খবর , নলহাটি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপালপুর–কলেজ মোড় বাইপাস রোডে নাকা চেকিং বসায়। সন্দেহজনক ভাবে দ্রুতগতিতে আসা একটি গাড়ি আটক করতেই সামনে আসে পাচার চক্রের গোপন কারবার।তল্লাশি করায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২৮ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার হয় চারজন মাদক পাচারকারী - শরিফুল ইসলাম,আরশাদ আলী মহম্মদ, মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম।অভিযানের নেতৃত্বে ছিলেন রামপুরহাট SDPO গোবিন্দ শিকদার।পাচারের জন্য প্রস্তুত একটি ভ্যানকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
নলহাটি থানার পুলিশ আধিকারিক মহম্মদ আলি জানিয়েছেন,"অপরাধীদের বিরুদ্ধে দ্য নারকোটিক ড্রাগস্ অ্যান্ড সাইকোট্রপিক সাবটেন্সেস মামলা(NDPS) ঋজু করা হয়েছে।তবে আমরা যেই ভ্যানে গাঁজাগুলি পাচার হওয়ার কথা সেই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছি।আগামীকাল চারজনকেই রামপুরহাট আদালতে পেশ করা হবে।"
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের