নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন। মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। মিছিলকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
সোমবার ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে পথে নামে। চাকরিপ্রার্থীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ১২৩৩ জনকে নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এদিন, বিক্ষোভকারীরা পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিও তোলেন।
পুলিশের অনুমতি নিয়ে মিছিল করলেও বিকাশ ভবনের দিকে মিছিল এগোতেই তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের। এরপর করুণাময়ী মোড়ে বসে পড়েন চাকরিপ্রার্থীরা। থালা বাজিয়ে প্রতীকী প্রতিবাদে সরব হন তারা। চাকরিপ্রার্থীদের এই অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানো হয়। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের