নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - অন্যের নিয়মভঙ্গের জন্য জরিমানা, কিন্তু নিজের ক্ষেত্রেই সেই নিয়মের তোয়াক্কা নেই। এমন অভিযোগ ঘিরে জলপাইগুড়ির বেলাকোবার কলেজপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বাইকের নথিপত্রে গরমিল ধরা পড়তেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন এক হোমগার্ড। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার বাইকের বিরুদ্ধেও চালান কাটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে আগের দিনই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড। পরদিন কলেজপাড়া এলাকা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে সরকারি অ্যাপে বাইকের নম্বর যাচাই করা হয়। তাতেই জানা যায়, বাইকটির ট্যাক্স, ইনস্যুরেন্স সহ একাধিক নথির মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে।
এরপর ক্ষুব্ধ বাসিন্দারা তার পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নিয়মভঙ্গের অভিযোগে ওই হোমগার্ডের বাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিবেকানন্দ কলোনির ওই যুবক উজ্জ্বল মিত্র বলেন,'কালকে সকালে আমার হেলমেটের জন্য উনি ১০০০ টাকা ফাইন করেছিল। ছবিও তোলা হয়েছিল। আমি অন্যায় করেছিলাম অবশ্যই হেলমেট না পরে। একটা আর্জেন্ট কাজে যাচ্ছিলাম। তারপর আজকে দেখি উনি নিজেই রেজিস্ট্রেশন ছাড়া ,ইনসুয়ারেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। আমি চাই যেহেতু উনি একজন পুলিশ ওনার নিজের প্রপার গাইডলাইনস মেনে থাকা উচিত। চালানের মেশিন সঙ্গে রাখা উচিত'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের