নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মেট্রোর যাত্রীদের জন্য ফিরল এক পরিচিত স্বস্তি। প্রায় ১৫ বছর পর আবার চালু হল রিটার্ন টিকিট ব্যবস্থা। এবার একবারেই যাওয়া-আসার টিকিট কেটে মেট্রোয় সফর করতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিনের যাত্রী-অভিযোগ ও দাবির প্রেক্ষিতেই এই যাত্রীবান্ধব সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই রিটার্ন টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। যাত্রীরা একবার টিকিট কেটে এন্ট্রি গেটে স্ক্যান করেই যাত্রা শুরু করতে পারবেন। ফেরার সময়ও বুকিং কাউন্টারে আর যেতে হবে না সরাসরি এন্ট্রি গেটে টিকিট স্ক্যান করেই মেট্রোতে ওঠা যাবে। তবে রিটার্ন জার্নির জন্য টিকিটটি নিজের কাছে রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে কলকাতা মেট্রোর পাঁচটি রুটেই এই পরিষেবা চালু হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালের ১ আগস্ট থেকে টিকিট ব্যবস্থা তুলে দিয়ে টোকেন সিস্টেম চালু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল রিটার্ন টিকিট। ফলে যাদের স্মার্ট কার্ড ছিল না, তাদের যাতায়াতের জন্য প্রতিবারই দুবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। এতে যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হচ্ছিল।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের