নিজস্ব প্রতিনিধি , মালদহ - নিষিদ্ধ মাদককে কেন্দ্র করে বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষের অভিযোগ কালিয়াচকে। দীর্ঘদিনের ক্রেতা হয়ে কেনাকাটি বন্ধ করে দিতেই ক্ষোভ মাদক ব্যবসায়ীর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃতের ভাই। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে , কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সী মৃতের নাম আশরাফুল শেখ। আহত তার ভাই সাদিকুল শেখকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ প্রতিবেশী শিলু শেখ বাড়ি থেকে ২ ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশরাফুল শেখকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। হত্যার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনা প্রসঙ্গে মৃতের বাবা রাকিব শেখের বক্তব্য,' আমার মেয়ের বাড়িতে টিউবয়েল বসানো হচ্ছে। আমি সেখানেই ছিলাম। আমাকে একজন এসে খবর দিলো যে তোর ২ ছেলেকে জিতু রজকের বাড়ির সামনে কুপিয়েছে শিলু। একজন মারা গেছে অন্যজন এখনও পর্যন্ত জীবিত। তবে ওর শারীরিক অবস্থাও বাঁচার মতো নয়। শিলু ব্রাউন সুগারের ব্যবসা করে। আমার ছেলেরাও একটু আধটু এই নেশা করতো। কী বিবাদের জেরে এইভাবে কুপিয়ে মারলো জানিনা। ওর উপযুক্ত শাস্তি চাই'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের