নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে আদিবাসী জনজাতির ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে উত্তাল পরিস্থিতি। ফুলবাড়িতে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার গ্যাস ও জলকামান। ঘটনায় মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
অভিযোগ, ফাঁসিদেওয়ায় জমি দখল সংক্রান্ত অশান্তির জেরে এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলাকে মারধর করেন এক সিভিক ভলান্টিয়ার। পরবর্তীতে তার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে দাবি বিক্ষোভকারীদের। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অভিযুক্তের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সম্প্রদায় উত্তরকন্যা অভিযানে সামিল হন। পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বরের ঘটনার পর ৯ জানুয়ারি মহম্মদ কাদের নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও চারজন অভিযুক্ত এখনও অধরা।
এদিন, বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। শুধু তাই নয়, টিয়ার গ্যাসের সেল ফাটানো সহ জলকামানোও ব্যবহার করা হয়। তিনবাত্তি মোড় এলাকায় আগে থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।
বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় আগুন জ্বালিয়ে এগোতে থাকেন বলে অভিযোগ। ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ফুলবাড়ির এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে আইনশৃঙ্খলা ও বিচারপ্রক্রিয়া নিয়ে। পুলিশের পক্ষ থেকে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে বিক্ষোভকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের