নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যে নতুন সরকার গঠনের পরও অশান্ত উত্তরবঙ্গের একাধিক প্রান্ত। গভীর রাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ যুবককে পাকড়াও করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবগঞ্জের চৌধুরীহাট এলাকায়। ভোটের আবহ কাটলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজনার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে ত্রিমনি ব্রিজ লাগোয়া এলাকায় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। এরপর তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, অর্থাৎ ওয়ান শাটার বন্দুক।

জানা গেছে, ধৃতের নাম জিন্নাত আলি (৩২)। তার বাড়ি সাহেবগঞ্জ থানার নগরেরবাড়ি-৪ এলাকায়। পরে অস্ত্র-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আর্মস অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল, এর নেপথ্যে কোনও বড় চক্র কিংবা রাজনৈতিক সংযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই প্রসঙ্গে এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, 'ভোট-পরবর্তী পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, এর সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের