নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নির্বাচনের প্রাক্কালে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল একাধিক বিস্ফোরক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘির মনিগ্রাম অঞ্চলে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের মুহূর্তে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে সংশয়ে এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাত প্রায় ২টো নাগাদ পুলিশের কাছে গোপন সূত্রে নির্দিষ্ট খবর পৌঁছায়। সেই তথ্যের ভিত্তিতে আদিকান্তনগর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। শেষপর্যন্ত এলাকার একটি আম বাগানে তল্লাশি চালিয়ে ২টি ব্যাগ থেকে প্রায় ১৮টি তাজা বোমা উদ্ধার করা হয়। বিষয়টি জানানো হলে বম্ব স্কোয়াডের কর্মীরাও সেখানে পৌঁছান। পরে বিস্ফোরকগুলি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'হঠাৎ এত পুলিশ দেখে আমরা ঘাবড়ে যাই। পরে জানতে পারি আম বাগানে বোমা মজুত ছিল। এলাকার মানুষ রীতিমতো ভয়ে রয়েছে। যদি কোনোভাবে বিস্ফোরণ ঘটত, বড় বিপদ হতে পারত। আমরা চাই পুলিশ দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিক। পাশাপাশি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের