নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রাক্কালে দিনের আলোয় লোকালয় থেকে উদ্ধার হল একাধিক বিস্ফোরক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই বিধানসভা এলাকায়। কে বা কারা, কী উদ্দেশ্যে এই বোমা মজুদ করেছিল, তা খতিয়ে দেখছে প্রশাসন। ভোটের মুহূর্তে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল নাগাদ পেটলা গ্রাম পঞ্চায়েতের ১৮১ নম্বর বুথ সংলগ্ন অঞ্চলে ৩ জন অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার পরেই এলাকাবাসীর নজরে আসে পাশের পরিত্যক্ত বাগানবাড়িতে পড়ে রয়েছে একটি পলিথিন ব্যাগ। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখা যায়, তাতে ৫ টি তাজা বোমা রাখা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং বিস্ফোরকগুলি উদ্ধার করে নিয়ে আসে। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা অনিমা বর্মন জানান, 'আমি বয়স্ক মানুষ, লোকমুখে শুনে বিষয়টি দেখতে এসেছি। কে বা কেন এখানে বোমা রাখল, সে বিষয়ে কিছুই জানি না। তবে সামনেই নির্বাচন, এই অবস্থায় এমন ঘটনায় আমরা সবাই গভীর আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা নিক, এটাই চাই'।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের