নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে এবং জনসংযোগ বাড়াতে পরিবর্তন রথযাত্রার প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যেই সল্টলেকের সদর দফতরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। দোল যাত্রার পর থেকেই রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলের নির্বাচনী প্রচার।
পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে এবার প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির। দোলের পর থেকেই ভোটের ময়দানে নামতে চলেছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। আর এই উদ্দেশ্যেই জরুরী বৈঠকের আয়োজন করল রাজ্য বিজেপি। সল্টলেকের সেক্টর ফাইভের একটি বেসরকারি হোটেলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল এবং নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। মূলত আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণ এবং সংগঠনকে বুথস্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ১০টি সাংগঠনিক বিভাগ থেকে ১০টি পরিবর্তন রথ বের করা হবে।
রথযাত্রার মাধ্যমে বিভিন্ন জেলা ও গ্রামীণ এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চায় বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রথযাত্রা দলের নির্বাচনী প্রচারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের