নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে। রবিবার টুম্পা কয়াল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সল্টলেকে দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে। এই যোগদান রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
রবিবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে নাম লেখান টুম্পা কয়াল। ২০১৩ সালের কামদুনি গণধর্ষণকাণ্ডের পর যে আন্দোলন গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন টুম্পা ও তার সহযোদ্ধা মৌসুমী কয়াল। দীর্ঘদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন টুম্পা।
সম্প্রতি এই বিষয়ে তিনি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গেও যোগাযোগ করেন। দলে যোগ দিয়ে টুম্পা বলেন, ' ২০১৩ সাল থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল। কলকাতা হাইকোর্টে যখন আমরা নিরাশ হয়েছিলাম তখন বিজেপি দিল্লিতে সুপ্রিম কোর্টে যেতে সাহায্য করেছিল। রাজ্যে নারীসুরক্ষা এবং দুর্নীতি দমনে বিজেপিই সেরা।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের