68c3dec6071f9_WhatsApp Image 2025-09-12 at 1.37.37 AM
সেপ্টেম্বর ১২, ২০২৫ দুপুর ০২:২০ IST

নেশামুক্তি কেন্দ্রের ভিতরেই কর্ণধারকে নৃশংস খুন, তোলপাড় উত্তরপাড়া

নিজস্ব প্রতিনিধি , হুগলী - পুজোর আগে উত্তরপাড়া কেঁপে উঠল রক্তাক্ত সকালে।নেশা মুক্তি কেন্দ্রেই ঘটল নৃশংস খুন। কেন্দ্রের কর্ণধারকে কেন্দ্রেরই ভেতরে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে দিল দুই আবাসিক। ঘটনাস্থলেই রক্তের বন্যা। আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে।

কর্ণধার মদন রানার থেতলে যাওয়া রক্তাক্ত দেহ 

সূত্রের খবর, হুগলী জেলার উত্তরপাড়া শহরে শুক্রবার ভোরে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় অবস্থিত ‘টাইম টু চেঞ্জ’ নামে নেশা মুক্তি কেন্দ্রের মালিক মদন রানাকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে পলাতক দুই আবাসিক। ঘটনায় গুরুতর আহত হন আরও এক আবাসিক। অভিযোগ, পুজোর আগে বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল ওই দুই আবাসিক। মদন রানা রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই বচসা চলছিল। শুক্রবার ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে মদনের ঘরে ঢুকে হামলা চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মদন রানাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

''টাইম টু চেঞ্জ'' নেশামুক্তি  কেন্দ্র ঘিরে চাঞ্চল্য  

মদন রানা উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারথী গোলদারের প্রাক্তন স্বামী। দুজনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে। মদনের বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগে গ্রেফতারির ঘটনাও রয়েছে। তিনি নিজেও একসময় নেশাগ্রস্ত ছিলেন। পাঁচ বছর আগে বাড়ি ভাড়া নিয়ে এই নেশা মুক্তি কেন্দ্র চালু করেন তিনি।

ঘটনার খবর পেয়ে মদনের মা ও বোন কেন্দ্রে পৌঁছন। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত দুই আবাসিকের বাড়ি দমদমের বেলঘড়িয়া এলাকায় বলে জানা গেছে। তাদের গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি চলছে।

সন্তোষ কুমার রায় 

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগী সন্তোষ কুমার রায় জানান, “সকাল ৬ টা নাগাদ বন্ধ দরজার ভেতর থেকে খুব জোরে শব্দ শুনতে পেয়ে ছুটে যাই। দেখি দরজা বন্ধ, এরপর কিছু ছেলে নিয়ে দরজা ভেঙে  দেখলাম দাদার মুখ চাদরে ঢাকা। চাদর সরিয়ে দেখি মাথা মুখ ফেটে রক্তাক্ত অবস্থায় পরে আছে।অভিযুক্ত হিসেবে তিনি দুজন ব্যক্তির নাম উল্লেখ করে তার মধ্যে একজন স্বপন বারুই ও অন্যজন সানি ।” এরপর তাদের ও মাথায় আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায় অভিযুক্ত দুই ব্যক্তি। তিনি জানান, “এমন ঘটনা আগে কোনদিন ঘটেনি। আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি।”

আবাসনের সদস্য অভিজিৎ মণ্ডল

আবাসনের সদস্য অভিজিৎ মণ্ডল জানান, “ভোর ৬ তার দিকে আমাদের আবাসনের রান্নাঘর খোলা হয়। অভিযুক্তরা সেখান থেকে চাবি নিয়ে উপরে উঠে যায়। এরপর আরও ১৯-২০ জন ছেলেকে বাইরে থেকে তালা মেরে ওরা এই কাণ্ড ঘটিয়েছে। পরে দুর্ঘটনার আঁচ পেয়ে সবাই মিলে দরজা ভাঙতেই দেখি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে উনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মারা যায়।”

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের