নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বছর জেন-জির বিক্ষোভে পতন হয় কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। এর ৬ মাস পর প্রথম নির্বাচন হয় নেপালে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছেন জেন-জির ‘পোস্টার বয়’ র্যাপার বলেন্দ্র শাহ। শুক্রবার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেন তিনি। এরপরই তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শ্রী বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী পদে আপনার শপথগ্রহণ আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে রয়েছি।“
উল্লেখ্য, এদিন সকালে নেপালের রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয় শপথগ্রহণ অনুষ্ঠান। রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় শপথগ্রহণ পর্ব। বলেন্দ্র শাহকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। ১০৮ জন বটুকের স্বস্তিশান্তি পাঠ ও ১৬ জন বৌদ্ধ ভিক্ষুকের অষ্টমঙ্গল মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনির মাধ্যমে শপথ নেন বলেন্দ্র। শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের অন্তর্বর্তী উপদেষ্টা প্রধান সুশীলা কারকি, শীর্ষ আধিকারিকরা।
বলেন্দ্র পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ও র্যাপার। কাঠমান্ডুর মেয়রও ছিলেন তিনি। নেপালে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৬৫৪১ জন। ৩৪০৬ জন প্রার্থীর মধ্যে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ (এইচওআর)-এর ১৬৫ জন প্রতিনিধিকে বেছে নেওয়া হয়। ৩১৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৫ আসনের নেপালের সংসদের বাকি ১১০ টি আসনের জন্য। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষের বেশি। তাঁদের হাতে ছিল ৬৫৪১ জন প্রার্থীর ভাগ্য। লড়াইয়ে ছিল ৬৫ টি রাজনৈতিক দল।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের