নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশজুড়ে লক্ষ লক্ষ মেডিক্যাল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন। প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই বাতিল করা হল নিট ইউজি ২০২৬ পরীক্ষা। জাতীয় স্তরের এই প্রবেশিকা ঘিরে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই চাপের মুখে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শেষপর্যন্ত তারা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।
গত ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল নিট ইউজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শেষ হতেই একাধিক রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। বিশেষ করে রাজস্থানে তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য। অভিযোগ, পরীক্ষার অন্তত এক মাস আগে কিছু পরীক্ষার্থীর হাতে পৌঁছে গিয়েছিল সম্ভাব্য প্রশ্নপত্র। তদন্তকারীদের দাবি, সেই তথাকথিত প্রশ্নপত্রের বহু প্রশ্নই মূল পরীক্ষার সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলেছে উত্তর বিকল্পও।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, দেশের শিক্ষাব্যবস্থা বারবার দুর্নীতির শিকার হচ্ছে। ২০২৪ সালের নিট কেলেঙ্কারির স্মৃতি এখনও টাটকা, তার মধ্যেই ফের একই অভিযোগ ওঠায় ক্ষোভ ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।
ক্রমবর্ধমান চাপের মুখে শেষপর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের