নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু সিংগাডাঙ্গা সরদারপাড়ার এক দম্পতির। বৃহস্পতিবার রোজের মতন নিজেদের জমিতে চাষ করতে যান তারা। এরপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।
সূত্রের খবর , নদীয়া জেলার মুরুটিয়া থানার অন্তর্গত সিংগাডাঙ্গা সরদারপাড়ার বাসিন্দা শ্যামল মন্ডল ও তার স্ত্রী কুসুম মন্ডল। মঙ্গলবার সকালে ওই দম্পতি প্রতিদিনের মতই মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড় বৃষ্টির। তার সঙ্গে প্রবল বজ্রপাত। এরপর হটাৎই বাজ পরে তাদের উপর।
সকালে অন্যান্য কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে আলের ধারে পড়ে থাকা দুটি নিথর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মুরুটিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহদুটি উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য আজ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান , শ্যামল ও কুসুম খুবই পরিশ্রমী এমনকি শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাদের এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলেই।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের