নিজস্ব প্রতিনিধি, নদীয়া - SIR নিয়ে যখন গোটা রাজ্যজুড়ে তোলপাড়, ঠিক তখনই শুক্রবার সকালে উঠে এল নতুন এক চাঞ্চল্যকর ঘটনা। গয়েশপুর ফাঁড়ির পুলিশ আটক করেছে এক বাংলাদেশি ব্লগারকে। ধৃতের নাম মুফতি আবদুল্লা আল মাসুদ।

সূত্রের খবর, ধৃত যুবক বাংলাদেশের বাসিন্দা এবং ২০১৮ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন মাসুদ। সম্প্রতি তিনি গয়েশপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক স্কুল শিক্ষকের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়দের দাবি, এলাকায় খুব একটা মেলামেশা করতেন না তিনি। ছিলেন নীরব, গোপনধর্মী। কারও সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না।

দুদিন আগে আচমকাই তাঁকে আটক করে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এরপর থেকেই চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। পুলিশ তরফে , ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর পরিচয়, ভারতে আসার উদ্দেশ্য, এবং গত কয়েক বছরের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, যে স্কুল শিক্ষকের বাড়িতে তিনি ভাড়া থাকতেন, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, মাসুদ সেখানে প্রায় তিন মাস ধরে থাকছিলেন। এলাকায় তাঁর আসা যাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, তিনি প্রায়ই মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতেন, কিন্তু কখনওই প্রকাশ্যে নিজের পরিচয় দিতেন না।ঘটনার পর থেকেই গয়েশপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল দুটোই তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তবে ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পাশাপাশি তাঁর অনলাইন কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশী সুভাষচন্দ্র সরকার জানান, “ আমাদের কারোর সঙ্গেই মেলামেশা করতনা। একটা অসুস্থ ছেলে ছিলো। বউ আসত মাঝে মধ্যে। কি হয়েছে কেন গ্রেফতার হয়েছে কিছুই জানিনা।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের