নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কয়েকদিনের টানা বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বিস্তীর্ণ ধান চাষ। এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। বর্তমানে সরকারি সহযোগিতার দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি। এখন প্রশাসনের পদক্ষেপ ও আবহাওয়ার পরিবর্তনের প্রতীক্ষায় রয়েছেন বিপর্যস্ত চাষীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ দিনের লাগাতার বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ধানখেত জলের তলায় চলে যায়। ভোটের সময় শ্রমিকের অভাবে বহু কৃষক ধান কাটতে পারেননি। তার মধ্যেই আচমকা প্রবল বর্ষণে মাঠে দাঁড়িয়ে থাকা ও কেটে রাখা ধান জলে ডুবে নষ্ট হতে শুরু করে। এর ফলে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত বিচুলিও সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি কৃষকদের।

অনেকেই মহাজনের কাছ থেকে জমি ভাগে নিয়ে ঋণ করে চাষ করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ঋণ শোধ করা নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়েই মাঠে নেমে ধান কাটার চেষ্টা করছেন কৃষকেরা। যদিও লাগাতার বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্তদের একাংশের দাবি, এবার ধান তো মিলবেই না, উপরন্তু গবাদি পশুর খাবারের জন্যও অতিরিক্ত খরচ করতে হবে।
ক্ষতিগ্রস্ত চাষী মহাদেব বিশ্বাস জানান, 'ঝড়-জল-বৃষ্টিতে ধানের খুব করুণ অবস্থা হয়েছে। কেটে রাখা ধান জলে ডুবে কল বেরিয়ে গেছে। ভোটের জন্য শ্রমিক পাইনি, তাই বাধ্য হয়ে নিজেরাই মাঠে নেমেছি। আমরা ভাগে ধান চাষ করি। এখন মালিককে কী দেব আর নিজেরা কী রাখব বুঝতে পারছি না। গরুর খাবারও এবার কিনে খাওয়াতে হবে। কীভাবে কী করব বুঝতে পারছি না। সরকার যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে একটু স্বস্তি মিলবে'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের