নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নবপ্রজন্মকে প্রতিরক্ষা ব্যবস্থা, দেশরক্ষার বিষয়ে অবগত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হলো। উন্নত প্রযুক্তিতে তৈরি নানা ধরনের সামরিক অস্ত্র প্রদর্শিত হয়, যা বর্তমান সময়ে দেশের নিরাপত্তার অন্যতম হাতিয়ার। সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনীর এই কর্মসূচি ঘিরে শান্তিপুর এলাকায় উৎসাহ চোখে পড়ে।
সংগঠন সূত্রে জানা গেছে , পূর্ণিমা মিলনী তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে এই প্রদর্শনী আয়োজন করে। বুধবার চাপড়ার সীমানগরে অবস্থিত ৩২ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ-এর উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয় অনুষ্ঠানস্থল। ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। সামনে থেকে সামরিক সরঞ্জাম দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে খুদে পড়ুয়ারা।
এ প্রসঙ্গে ছাত্র অয়ন রায় জানায়, 'আগে বইয়ে বা টিভিতে এসব অস্ত্র দেখেছি। আজ সামনে থেকে দেখে বুঝতে পারলাম কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের সুরক্ষা নিশ্চিত করা হয়। রাইফেল, বুলেটপ্রুফ সরঞ্জাম আমাকে বেশি আকৃষ্ট করেছে। সুযোগ পেলে আমিও সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করতে চাই'।
সংগঠনের সম্পাদক রূপায়ণ চৌধুরী জানান, 'ভারতমাতার নিরাপত্তা নিশ্চিত করতে যারা নিরলসভাবে কাজ করছেন, তারা কোন কোন উপকরণ ব্যবহার করেন। সেগুলির পরিচয়, প্রয়োগ পদ্ধতি সাধারণ মানুষ যেন জানতে পারে, সেই লক্ষ্যেই এই প্রয়াস। প্রাথমিক স্তর থেকেই মানসিক দৃঢ়তা গড়ে তোলা আমাদের উদ্দেশ্য, যাতে আগামী দিনে তরুণ সমাজ দেশরক্ষায় এগিয়ে আসে।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের