নিজস্ব প্রতিনিধি , হুগলী - শারদোৎসবের আনন্দের আবহেই ছায়া ফেলল মর্মান্তিক দুর্ঘটনা। নবমীর বিকেলে মগরা থানার নন্দীপুকুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আহত হয়েছেন আরও দুই জন।
সূত্রের খবর, নবমীর বিকেলে তিন বন্ধু কাজ থেকে ফিরছিলেন একটি স্কুটিতে চেপে। নতুন ব্রিজের উপর পৌঁছতেই বিপরীত দিক থেকে ওঠা একটি মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনজনই ছিটকে পড়েন রাস্তায়। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তিনজনের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম অভিষেক রাম, বয়স ২৬ বছর। বাকি আহত দুই যুবক রাজকুমার বরাই ও আমির আনসারি বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা যায়, তিন যুবকেরই বাড়ি বড় খেঁজুরিয়া মল্লিকপাড়ায়। তারা একই কর্মস্থলে কাজ করতেন। পুজোর আবহে এই দুর্ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজ ঠিক মতন চালু হয়নি এখনও। সাধারণ মানুষ যে যেমন ভাবে পারছে যাওয়া আসা করছে। যার জন্যই এই দুর্ঘটনা ঘটল। এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মিঠাপুকুরের দিকে যাওয়া অনুমতি আছে। পর্যাপ্ত আলো, ট্র্যাফিক দরকার। এই ব্যবস্থা গুলো ঠিক মতন নেই বলেই এত দুর্ঘটনা ঘটছে।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের