নিজস্ব প্রতিনিধি , নদীয়া - স্কুলছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মারধরের শিকার হলেন শিক্ষক। তাঁর দিকে ছোড়া হল ডিমও। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বিদ্যালয়ে একটি সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলছিল। সেই আবেদনপত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন শিক্ষক আশীষ বিশ্বাস। অভিযোগ, নবম শ্রেণির এক ছাত্রী সরাসরি তাঁর কাছে আবেদনপত্র জমা না দিয়ে অন্য এক শিক্ষকের হাতে তা দেয়। পরে সেই আবেদনপত্র আশীষ বিশ্বাসের কাছে পৌঁছয়। নথিগুলি খতিয়ে দেখে তিনি জানতে পারেন, প্রয়োজনীয় কয়েকটি কাগজ জমা দেওয়া হয়নি। এরপর এক সহপাঠীর হাত দিয়ে ফর্মটি ওই ছাত্রীর কাছে পাঠানো হয়।

অভিযোগকারী পরিবারের দাবি, গত ৩০ তারিখ এই বিষয়টি নিয়েই ওই ছাত্রীকে ক্লাসের মধ্যে বকাবকি করেন শিক্ষক। সেই সময় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ। পরিবারের দাবি, এর ফলে সে মানসিকভাবে আঘাত পায়। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার স্কুল চলাকালীন কয়েকজন পুরুষ ও মহিলা বিদ্যালয়ে ঢুকে পড়েন। অভিযোগ, তাঁরা আশীষ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে মারধরের ঘটনাও ঘটে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বা অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে।
অন্যদিকে, অভিযোগকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই মুহূর্তে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। দাবি, অসুস্থতার কারণ দেখিয়ে মন্তব্য এড়িয়ে যান পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আশীষ বিশ্বাস বলেন, 'আমি একজন শিক্ষক হিসেবে ওর ভুল ধরিয়ে দিয়েছিলাম। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি ছিল না। সেই কারণেই একটু বকাবকি করেছিলাম। এরপর আচমকা কয়েকজন স্কুলে এসে আমাকে মারধর করতে শুরু করে। আমি হাতজোড় করে ক্ষমাও চেয়েছিলাম। এমনকি তাঁদের পায়েও ধরেছিলাম। কিন্তু কেউ আমার কথা শোনেনি'।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্রভো ভৌমিক বলেন, 'এর আগে এই ধরনের কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। হঠাৎ করেই অনেক মানুষ স্কুলে ঢুকে পড়েন। তারপর ওই শিক্ষককে মারধর করা হয়। তাঁর দিকে ডিমও ছোড়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমাদের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহত শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের