নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নবান্ন উপলক্ষ্যে তারাপীঠ চত্বরে নেমেছে ভক্তদের ঢল। ৫১ সতীপীঠের অন্যতম তারাপীঠে শনিবার ভোর থেকেই জমা হয়েছে দর্শনার্থী । শতাব্দী ধরে প্রচলিত নিয়ম অনুসারে নবান্নে নতুন ধান উঠলে সেটা মা তারার উদ্দেশ্যে অর্পিত হয়। আজ মন্দিরে বিশেষ উৎসর্গ করা হয়েছে আতবের ভোগ। চার দিন ব্যাপী উৎসবের আবহে আজ নবান্ন থাকায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
রীতি অনুসারে , যুগ যুগ ধরে সিদ্ধ সতীপীঠের এক পবিত্র সিদ্ধ পীঠ। অন্যপুজো জমজমাট ভাবে পালিত না হলেও অমাবস্যায় মায়ের আরাধনা আবশ্যক। তবে নবান্ন এখানে অন্যতম বড় উৎসব। শনিবার ভোর থেকে মন্দির চত্বরে ভক্তদের ভিড় বেড়েছে চোখে পরার মতো। নিরাপত্তার জন্য কড়াকড়ি বাড়ানো হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পরেই ভক্তদের প্রবেশ করানো হয় মন্দির প্রাঙ্গনে।
মন্দিরের পূজারী তারাপদ রায় জানিয়েছেন ," নবান্ন উপলক্ষে নতুন আতব সহ চালগুঁড়ি দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়। নবান্ন উপলক্ষে এখানে কার্তিক পুজো হয়। গোটা তারাপীঠবাসী এসে জমা হয় মন্দির চত্বরে। চারদিন ধরে প্রত্যেকেই আনন্দে সামিল হয়। মন্দিরের পুজো হলো মন্দিরের আসল পুজো। নতুন ধান মা'কে পুজো দিয়েই ঘরে তোলা হয় ।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের