নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দীর্ঘ অপেক্ষার পর বহরমপুরে শুরু হলো ডগ শো। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির সারমেয় অংশগ্রহণ করেছিল এই শো তে। এই অনুষ্টান দেখতে ভিড় জমায় বহু কুকুরপ্রেমী মানুষ। প্রবল উচ্ছাস দেখা যায় অনুরাগীদের মধ্যে। প্রায় ২৮ বছর পর এমন গ্রান্ড শো , কে জিতবে দেখতে চরম আগ্রহী ছিল দর্শকরা।

বহরমপুর খাগড়া নিবাসী সৌমজিৎ বিশ্বাসের দুটি পোষ্য প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান করেছে প্যান্থর, ক্যান কর্সো প্রজাতির। তৃতীয় স্থান করেছে টার্জন, সেন্ট বার্নার্ড প্রজাতির। দুটি পুরস্কার জিতে ভীষণ খুশি সৌমজিৎ বিশ্বাস। প্রায় ২৫টি ভিন্ন ভিন্ন প্রজাতির শতাধিক সারমেয় নিয়ে জমে উঠেছিল সমগ্র ময়দান। সেন্ট বার্নার্ড, ইংলিশ মাস্টিভ, ক্যান কর্সো, জার্মান শেফার্ড, রটওয়াইলার, ল্যাব্রাডর, গোল্ডেন রেট্রিভার সহ বিভিন্ন প্রজাতির বিদেশি সারমেয়রা অংশগ্রহণ করে।

পোষ্যেদের মালিকরা জানিয়েছে ," ওরা আমাদের বাড়ির সদস্য। ওরা অংশগ্রহণ করেছে, এতেই আমরা খুশি ।" প্রতিযোগিতায় কেবল সৌন্দর্য নয়, বিচার করা হয় পোষ্য সারমেয়র শারীরিক সুস্থতা, পরিচর্যার মান ও স্বভাবের ওপর। বিচারকদের পর্যবেক্ষণের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হয়। বহু বছর ধরে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ডগ শো। এই বছর মুর্শিদাবাদে ডগ শো আয়োজিত হওয়ার পর খুশির আনন্দে মেতেছে সকলে।

হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের