নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নারী সুরক্ষা ও পুলিশের জরুরি পরিষেবাকে আরও দ্রুত কার্যকর করতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগেই রাজ্যজুড়ে চালু হচ্ছে ১১২ জরুরি হেল্পলাইন, যার মাধ্যমে পুলিশের ঘটনাস্থলে পৌঁছনোর সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি মহিলা নিরাপত্তা জোরদার করতে চালু হচ্ছে মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড এবং প্রতিটি মহকুমায় মহিলা থানার মতো একাধিক উদ্যোগ।
বুধবার এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে অভিযোগ পাওয়ার পর পুলিশের গড় সাড়া দেওয়ার সময় প্রায় তিন ঘণ্টা। অথচ বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই সময় গড়ে মাত্র ছয় মিনিট। সেই ব্যবধান কমাতেই দূর্গাপুজোর আগেই চালু করা হবে ১১২ হেল্পলাইন পরিষেবা। প্রতিটি থানার জন্য একটি নির্দিষ্ট পুলিশ গাড়ি রাখা হবে, যাতে জরুরি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে পুলিশ।
নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অভয়া আর না। এ ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না।' তার দাবি, রাজ্যে আর যেন আরজি কর, কামদুনি বা পার্ক স্ট্রিটের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে ইতিমধ্যেই গঠন করা হয়েছে নারী সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক দময়ন্তী সেন।
মুখ্যমন্ত্রী জানান, অতীতের কোনও নারী নির্যাতনের ঘটনায় যদি কেউ বিচার না পেয়ে থাকেন, তাহলে কমিশনের দ্বারস্থ হতে পারবেন। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও সরকার এগোবে। এছাড়া আগামীকাল থেকেই রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করার ঘোষণা করা হয়েছে। প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা গড়ে তোলা হবে। মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠন করা হবে দূর্গা স্কোয়াড, যারা বিশেষভাবে নারী নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করবে।
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের